আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
দেশের শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’ চলমান। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী অঞ্চলে আগামী ১৪ ও ১৫ নভেম্বর (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে।
সব ভেন্যুতেই প্রতিযোগিতা সকাল ৮টা থেকে শুরু হবে।
১৪ নভেম্বর, শুক্রবার:
-
ভেন্যু ১: ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল), কালীবাড়ি রোড, বরিশাল
অংশগ্রহণকারী এলাকা: বরিশাল কোতোয়ালি থানার কাশীপুর, রহমতপুর, নতুন বাজার, বিএম কলেজ, নবগ্রাম, কড়াপুর ও রায়পাশা
-
ভেন্যু ২: কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া হাউজিং রোড, বরিশাল
অংশগ্রহণকারী এলাকা: কাউনিয়া, বন্দর, বিমানবন্দর, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুর ও মুলাদী
১৫ নভেম্বর, শনিবার:
-
ভেন্যু ৩: আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশন, গির্জা মহল্লা, বরিশাল সদর
অংশগ্রহণকারী এলাকা: বরিশালের রূপাতলী, কালিজিরা, ধপধপিয়া, কোয়েরচর, ব্যান্ড রোড, জাগুয়া, কাজীরহাট, মেহেন্দীগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জ এবং ঝালকাঠি ও পিরোজপুর
-
ভেন্যু ৪: লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, লতিফ স্কুল রোড, পটুয়াখালী
অংশগ্রহণকারী এলাকা: পটুয়াখালী ও বরগুনা
গ্রুপ ও বিষয়:
-
জুনিয়র স্কুল (প্লে–৪র্থ শ্রেণি): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা
-
মিডল স্কুল (৫ম–৮ম শ্রেণি): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
-
হাইস্কুল ও কলেজ (৯ম–দ্বাদশ শ্রেণি): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে, যার মধ্যে ইতোমধ্যে ৪২টি জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
পুরস্কার:
-
তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডার পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি
-
বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে মোট ১ কোটি টাকার উপহার ও বৃত্তি
-
গ্র্যান্ড ফিনালে রানার্সআপ ও পারফর্মারদের জন্য থাকবে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জপদক ও শিক্ষাবৃত্তি
-
বিজয়ী প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার পুরস্কার
মার্কস অলরাউন্ডারের উদ্দেশ্য: শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি শিশু ও কিশোরদের প্রতিভা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের মহাযাত্রা।
বিস্তারিত তথ্যের জন্য: সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।