ভূমি কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ বাণিজ্য।

Date: 2025-11-07
news-banner

(সিরাজগঞ্জ) প্রতিনিধি

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ হোয়াই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,চলছে সমালোচনা।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছে ওই কর্মকর্তা স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে,যাতে অন্যরা সতর্ক হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো,রতন আলী ভিডিওটির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন পরিকল্পিতভাবে এই ভিডিওটি করেছেন। তারা আমার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিলেন; না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন।’

Leave Your Comments