সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ কর্মীর মৃত্যু

Date: 2025-11-07
news-banner

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে বগুড়া, রংপুর মহাসড়কের নাহার এগ্রো নামক স্থানে মালবাহী ট্রাক ও মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। 


এতে ২ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পড়ে    শহীদ এম, মুনসুর আলী মেডিকেল  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুল ইসলামের (৩০)মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী ওমর আলী (৩৫) টিএম এস এস মেডিকেল কলেজও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুের কোলে ঢলে পড়েন। 


ওমর ফারুক  চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে এবং ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক। ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে এবং একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার ২ জনের মৃত্যু হয়েছে। 

তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, বিএনপির নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave Your Comments