নারায়ণগঞ্জে সাংবাদ কর্মীর উপর হামলা, ক্ষোভ প্রকাশ করলেন কমরেড সাঈদ আহম্মেদ

Date: 2025-11-07
news-banner

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ২০ দলীয় জোট অন্তর্ভুক্ত বাংলাদেশের সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহম্মেদ। তিনি বলেন, “দেশের বিভিন্ন এলাকায় সংবাদকর্মীদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”


তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে বা যারাই এ ধরনের অতর্কিত হামলার ঘটনায় জড়িত থাকুক না কেন, তার দলীয় পরিচয় দেখার সময় নেই। দোষীদের আইনের হাতে তুলে দিতে হবে।”


কমরেড সাঈদ আহম্মেদ আরও বলেন, “বাংলাদেশের সাম্যবাদী দল জনগণের দল। সুতরাং সারাদেশে কোথাও যদি আমাদের দলের কোনো নেতা বা কর্মী কোনো প্রকার অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে গণপিটুনি দিয়ে আইনের হাতে তুলে দিন।”


তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


প্রতিনিধি: জাকারিয়া সিক্দার
বার্তা বিচিত্রা

Leave Your Comments