নারায়ণগঞ্জ সদর বন্দর নিয়ে গঠিত ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী কমরেড সাঈদ

Date: 2025-11-07
news-banner

জাতীয়তাবাদী জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ নবীগঞ্জ কদম রসূল বড়ো বাড়ির কৃতি সন্তান, সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান এডভোকেট মাঈন উদ্দীন সাহেবের বড় ছেলে।

 বাংলাদেশের সাম্যবাদী দল(এম-এল) এর কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ আহম্মেদ এর রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন,

২০১৪ সালের ২৮শে জুন,বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে ১৯ দলীয় জোটে কমরেড সাঈদ আহম্মেদ এর নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী দল(এম-এল) ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে কমরেড সাঈদ আহম্মেদ এর নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করে। তারই ধারাবাহিকতায়  কমরেড সাঈদ,পড়ে যায় স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া বাহিনীর টার্গেটে, একাধিক মামলার হামলা নিয়ে রাজপথের সক্রিয় ভূমিকা পালন করায়। 

হতে হয়েছে বারবার কারা নির্যাতিত, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিএনপি'র মনোনয়ন পেয়েছিলেন তিনি। জাতীয় ঐক্যের স্বার্থে দলের স্বার্থে ড.কামাল হোসেনের প্রার্থী এসএম আকরাম সাহেব কে সমর্থন দিয়ে নিজের নমিনেশন প্রত্যাহার করে নেন।

এবার জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন পাওয়ার কথা থাকলেও বিএনপির হাইকমান্ড ও জোট থেকে নমিনেশন দেওয়া হয়নি, এই নির্যাতীত নেতাকে। তবে স্থানীয় জনগণের অনুরোধে, নারায়ণগঞ্জ সদর বন্দর ৫ আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী নির্বাচন করার ঘোষণা দেন তিনি।।

Leave Your Comments