পরী মণির জন্মদিনে বিতর্ক, প্রসূন আজাদ বিব্রত

Date: 2025-11-06
news-banner

চিত্রনায়িকা পরী মণির জন্মদিন মানেই থাকে চমকপূর্ণ আয়োজন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিদেশে মালয়েশিয়াতেও জন্মদিন উদযাপন শেষে ঘনিষ্ঠজনদের নিয়ে দেশে কেক কেটে জন্মদিন পালন করেন পরী।


কিন্তু অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী প্রসূন আজাদ বাগবিতণ্ডার শিকার হন। অনুষ্ঠান পরিচালনা ও অতিথি স্বাগত দেয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তিনি। 


ফেসবুকে বুধবার (৫ নভেম্বর) বিষয়টি প্রকাশ করে প্রসূন বলেন, “পরী মণি মানুষদের দাওয়াত দেয়, মানুষ আসে। কিন্তু অনেক সান্ডা-সান্ডা, পান্ডা লোক দাঁড়িয়ে অতিথিদের হাঁটার পথ আটকায়, ‘আপনি কে?’ জিজ্ঞেস করে। এভাবে অতিথিদের অসম্মান করা হয়। কেবল হাতে কলম দিয়ে একটি গেস্ট লিস্ট থাকলে বিষয়টি সহজেই সমাধান হতো।”


প্রসূন আরও জানান, “আমি সচরাচর শোবিজের অনুষ্ঠানে যাই না। কিন্তু পরী আমার প্রিয় মানুষ। তার লোক দেখানো পার্টিতে গিয়ে আমাকে ‘আমি কে’ জিজ্ঞেস করানো খুব কষ্টদায়ক ছিল। তবে আমি গিয়েছিলাম এবং ফিরে এসেছি। অন্যসময় কোথাও দেখা হবে।”


উল্লেখ্য, পরী মণির জন্মদিন ২৪ অক্টোবর। মেকাপ আর্টিস্ট অর্ক ২০ অক্টোবরই জন্মদিনের বিশেষ আয়োজন করেন, এরপর ২৩ অক্টোবর মালয়েশিয়া চলে যান পরী। সেখানেই জন্মদিন উদযাপন শেষে দেশে ফিরে ঘনিষ্ঠজনদের সঙ্গে কেক কেটে দেন।

Leave Your Comments