প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫
সময়: ০৮:০০ পিএম
সামিয়া হিজাব পাকিস্তান ছেড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে | TikTok তারকা
পাকিস্তানের টিকটক তারকা সামিয়া হিজাব সম্প্রতি দেশ ত্যাগ করেছেন। সামিয়ার দাবি, তার পোশাকের পরিবর্তন ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে পাকিস্তানে মানুষের মানসিকতা এবং সরকারের আচরণের কারণে তিনি দেশে থাকতে পারেননি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি জানান, “এটা আমার নয়, জাতির দোষ। জনগণের সংকীর্ণ মানসিকতা পাকিস্তানে আমার জীবন কঠিন করে তুলেছে।” সামিয়া আরও বলেন, সরকার এবং জনগণ উভয়ের কাছ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।
বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে থেকে সামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তবে তার টিকটক অ্যাকাউন্ট বর্তমানে প্রাইভেট করা রয়েছে। সামিয়া স্পষ্ট করেননি এটি স্থায়ীভাবে দেশত্যাগ নাকি সাময়িক অবস্থান। অনেকের ধারণা, অনলাইন সমালোচনার কারণে তিনি পাকিস্তান ছেড়েছেন।