পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ ২০২৫: ৬৫ পদে আবেদন শুরু, যোগ্যতা ও বয়সসীমা

Date: 2025-11-06
news-banner

পরিকল্পনা মন্ত্রণালয় ২০২৫ সালে মোট ৬৫টি শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সহকারী কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, অফিস মুদ্রাক্ষরিক সহকারী এবং অফিস সহায়ক পদে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, বেতন স্কেল এবং আবেদনের নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।


প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধাপের পরীক্ষায় অংশ নিতে হবে। সহকারী কর্মকর্তা পদে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ থাকা প্রয়োজন। কম্পিউটার অপারেটরের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা আবশ্যক। অফিস মুদ্রাক্ষরিক পদে উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজন। অফিস সহায়ক পদে মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।


বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, তবে নির্দিষ্ট পদে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি নির্ধারিত আছে এবং অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য কম ফি প্রযোজ্য।

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫টা। এই নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave Your Comments