সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০,২১৯ জন নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার (৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞপ্তিতে মোট ২০টি শর্ত উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নারী প্রার্থীদের জন্য একটি নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্রে উল্লেখিত ঠিকানার ওপর ভিত্তি করে প্রার্থিতা সংশ্লিষ্ট উপজেলা বা শিক্ষা থানার জন্য গণ্য হবে এবং উপজেলা/থানাভিত্তিক নিয়োগ করা হবে।
প্রার্থী যে উপজেলা/ শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সেই অঞ্চলের শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। ভুল জেলা বা উপজেলা/থানার তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ টা থেকে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ পর্যন্ত।