বাংলাদেশ অনুমোদন দিল ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ – রপ্তানি ও লজিস্টিক খাতের উন্নয়নের নতুন দিগন্ত

Date: 2025-11-06
news-banner

অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন দিয়েছে। নীতিমালার লক্ষ্য বাংলাদেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করা।


নীতিটি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নীতিমালা বাস্তবায়ন হলে পণ্য পরিবহণ ও প্রাপ্যতা দ্রুত হবে এবং রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে।

এ নীতির মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বিনিয়োগ বাড়ানো হবে এবং লজিস্টিক খাতকে একটি ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তর করা হবে। এতে শুল্ক, ফি ও কাগজপত্রসহ সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে।


নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য আরও প্রস্তুত হবে এবং রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধি পাবে।

Leave Your Comments