পাকিস্তান থেকে বার্ড ফুডের আড়ালে ২৫ টন নিষিদ্ধ পপি সিড জব্দ চট্টগ্রাম বন্দরে

Date: 2025-11-06
news-banner

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা বার্ড ফুডের আড়ালে প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড জব্দ করেছে কাস্টমস। কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) শাখা এই চালান আটক করেছে। মিথ্যা ঘোষণার মাধ্যমে ৬ কোটি ৫০ লাখ টাকার পণ্যের মূল্য মাত্র ৩০ লাখ টাকায় দেখিয়ে আমদানি করা হয়েছিল।


চালানটি ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে এবং দুটি কনটেইনারে বিভক্ত ছিল। খালাসের জন্য তা বেসরকারি ডিপোতে নেওয়া হলে কাস্টমসের তদন্তে পপি সিড উদ্ধার করা হয়। কায়িক পরীক্ষার পরে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়।


কাস্টমস জানিয়েছে, কনটেইনারের বাইরে বার্ড ফুড দেখিয়ে ভিতরে পপি সিড রাখা হয়েছিল। পপি সিড ‘ক’ শ্রেণির মাদক হিসেবে ধরা হয় এবং আমদানিতে নিষিদ্ধ। এবার উদ্ধারকৃত চালানের বাজার মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা হলেও ঘোষণা করা হয়েছিল মাত্র ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) এইচ এম কবির জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave Your Comments