রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভা ও নিরাপত্তা কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে প্রস্তাব তৈরি করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি তিন দশকেরও বেশি সময় পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে, তবে রাশিয়াও সমান জবাব দেবে।
পুতিনের এই নির্দেশ আসে কয়েকদিন পর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ১৯৯২ সাল থেকে চলা পারমাণবিক পরীক্ষা স্থগিতাদেশ তুলে দিয়ে অবিলম্বে পরীক্ষা শুরু করার।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন জানান, যুক্তরাষ্ট্র বা ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি’ (সিটিবিটি)-এর অন্য কোনো স্বাক্ষরকারী দেশ পারমাণবিক পরীক্ষা শুরু করলে রাশিয়াও বাধ্য হবে একইভাবে প্রতিক্রিয়া জানাতে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব তৈরির জন্য।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং জেনারেল স্টাফ প্রধানও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত রাশিয়ার জন্য সামরিক হুমকির মাত্রা বাড়িয়েছে এবং প্রয়োজনে আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়ার পরীক্ষাকেন্দ্র দ্রুত পারমাণবিক পরীক্ষা পরিচালনার উপযোগী করা সম্ভব।
বিশ্লেষকরা বলছেন, তিন দশকের বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা নিয়ে দুই পরাশক্তির নতুন তৎপরতা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার নাজুক অবস্থাকে আরও উন্মোচিত করছে