২০২৬ সালে সরকারি ছুটি কত দিন, জানা গেল

উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসসচিব জানান, আগামী বছরের জন্য নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮টি সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের কারণে মূল ছুটি হবে ১৭ দিন।