অ্যাটর্নি জেনারেল: পদে থেকেও নির্বাচন সম্ভব

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব এবং সংবিধানে এতে কোনো বাধা নেই।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির পর তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায় একটি মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন সেভাবেই আইন হবে।


তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন এবং একদিনের মধ্যে পদে থেকেও নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন।