মোঃ রওকত আলী, স্টাফ রিপোর্টার, রংপুর সদর।
রংপুর আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে “রংপুর আইনজীবী সমিতি টিটেন ক্রিকেট টুর্নামেন্ট " আসন্ন নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল তিস্তা, পদ্মা, আত্রাই, মেঘনা, ঘাঘট, যমুনা, করতোয়া ও ধরলা।
টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে এ খোদা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সমিতির সদস্য, আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে।এ–গ্রুপে রয়েছে তিস্তা, ধরলা, ঘাঘট ও করতোয়া।
বি গ্রুপে রয়েছে আত্রাই, পদ্মা, মেঘনা ও যমুনা। প্রতিটি গ্রুপের দল নিজেদের মধ্যে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ দল সেমিফাইনালে জায়গা করে নেবে। খেলার দিন ও সময়সূচি নির্ধারণ করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে খেলা শুরু হয়ে মাসজুড়ে চলবে ম্যাচগুলো।
টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী দলকে ট্রফি ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা অলরাউন্ডারকেও পুরস্কৃত করা হবে। রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ক্রীড়া–সংস্কৃতির বিকাশ আরও এগিয়ে যাবে।