প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫
সময়: ১১:৫৬ এএম
বিশ্ব আয়োডিন দিবস-২০২৫ উদযাপিত
মোঃ আশরাফুল আলম:
আয়োডিনের অভাবজনিত সমস্যা একটি জনস্বাস্থ্য সমস্যা। এ সমস্যা নিরসনকল্পে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব আয়োডিন দিবস উদ্যাপিত হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -এর উদ্যোগে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিসিক ভবন, তেজগাঁও, ঢাকায় বিশ্ব আয়োডিন দিবস উদ্যাপন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ওবায়দুর রহমান, সচিব, শিল্প মন্ত্রণালয় ও সেমিনারে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন, গেইন বাংলাদেশ।
সেমিনারে আলোচক হিসেবে আলোচনা করেন জনাব খায়রুজ্জামান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) বিসিক, জনাব সরোয়ার হোসেন, প্রধান লবণ সেল, বিসিক ঢাকা, জনাব মো. গুলজার আহম্মেদ, কান্ট্রি ম্যানেজার, টেকনো সার্ভ, বাংলাদেশ এবং জনাব নুরুল কবির, সভাপতি, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি।