শ্যামলী ফিটনেস ক্লাবের উদ্যোগে মার্শাল আর্ট একাডেমির শুভ উদ্বোধন

আশরাফুল আলম ক্রাইম  রিপোর্টার 

ঢাকা, শ্যামলী: শ্যামলী ফিটনেস ক্লাবের উদ্যোগে এবি সি মার্শাল আর্ট একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরূজ্জামান জুয়েল। 

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরউত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির আহমেদ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহ: সভাপতি আলহাজ্ব বজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগর  থানা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক নেত্রৃবৃন্দু 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, আত্মনির্ভরশীল ও শারীরিকভাবে সুস্থ করে গড়ে তুলতে মার্শাল আর্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এবি সি মার্শাল আর্ট একাডেমি তরুণদের খেলাধুলা ও আত্মরক্ষার চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। 

অনুষ্ঠানটি আয়োজিত হয় শ্যামলী ফিটনেস ক্লাব ও এবি সি মার্শাল আর্ট একাডেমির যৌথ উদ্যোগে।