বাংলাদেশিদের জন্য বর্ধিত ভিসা ফি কবে কার্যকর করছে ভারত?

Date: 2025-08-04
news-banner

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে যখন নানা আলোচনা, তার মধ্যেই বাড়ানো হলো ভিসা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ ফি।


বাংলাদেশিদের জন্য সম্প্রতি ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত।

 
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ফি প্রযোজ্য হবে। এর আগে এই ফি ছিল ৮০০ টাকা। 
 
 
আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। 
 
বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সব ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

Leave Your Comments