আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্রহত্যা মামলা আসামি সহ আটজন কে আটক করেছে সেনাবাহিনী!

Date: 2025-08-04
news-banner


শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।  জামগড়া আর্মি ক্যাম্প পরিচালিত আশুলিয়া, জামগড়া রূপায়ণ ভাদাইল এলাকায় একটি আভিজানিক দল কর্তৃক ছাত্র হত্যা মামলার আসামি, একাধিক অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজি, মাদক, চুরি ও ছিনতাই এ জড়িত কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। 

রাতভর পরিচালিত এই অভিযানে গ্রেফতার হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণকারী মোঃ আলামিন মন্ডল ৩/৪টি অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন ও নুরুল হক এই চক্রটি দীর্ঘদিন ধরে আশুলিয়া, জামগড়া ভাদাইল সহ পার্শ্ববর্তী এলাকায় মাদক অবৈধ অস্ত্র সরবরাহ চাঁদাবাজি অস্ত্রের মহড়া ইত্যাদির মাধ্যমে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের আতঙ্কে পরিণত হয়েছিল তাদের কর্মকাণ্ডে এলাকা জুড়ে কিশোর গ্যাং সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছিল এই অভিযানে আনুমানিক ২০ টির অধিক ধারালো দেশিও অস্ত্র পাঁচটি মোবাইল সহ ১০ টি মোবাইল সিম চোরাইকৃত দুইটি মোটরসাইকেল বিভিন্ন মাদকদ্রব্য এবং ইলেকট্রিক শকার জব্দ করা হয় জব্দকৃত অস্ত্র এবং অপরাধীদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।

Leave Your Comments