কুমিল্লার ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিনকে (২৩) ফেনীর শহরের মিজান রোড থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আল আমিন কুমিল্লার নাঙলকোট উপজেলার দক্ষিণ পাটোয়ারী গ্রামের হুমায়ুন করিবের ছেলে।
র্যাব জানায়, র্যাবের একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিনকে ফেনীর মিজান রোড এলাকা থেকে গ্রেফতার করে।
ফাহাদ হোসেন আল-আমিন প্রকাশ ওরফে গুরা মিয়া প্রকাশ পলাশের বিরুদ্ধে ফেনী সদর ও কুমিল্লা জেলার লাকসাম থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম. মোজাফফর হোসেন বলেন, ‘গ্রেফতার আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’