স্টাফ রিপোর্টার:
জামিনপ্রাপ্ত আসামী জামিনে জেলখানা হতে বের হয়ে প্রধান ফটকে এলেই পুনরায় নতুন মামলায় গ্রেপ্তারের বানিজ্যের উপ্যখানে রুপ নিচ্ছে ফেনী জেলা কারাগার ।
এহেন তথ্যে মুখর বিগত বেশ কয়েকমাস ফেনী জেলা।
গত ২৮ শে জুলাই - ২০২৫ ইং সোমবারের ফেনী সদর আমলী আদালতের সিনিয়র ম্যাজিষ্ট্রেট আখতার জাবেদ কতৃক আদালত হতে মুক্তির পর পুনরায় জেলা কারাগার ফেনীর পধান ফটকে পুনরায় একই আসামীকে বারং বার গ্রেপ্তারের ঘটনায় আদালত স্বপ্রনোদিত জেলা কারাগার ফেনীর জেল সুপার আবদুল জলিলকে আগামী ৩১ জুলাই - ২০২৫ ইং বৃহস্পতিবার স্বশরীরে সকাল ১১ -০০ ঘটিকায় হাজির হইবার জন্য তলব নির্দেশনা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনা প্রবাহে এবং সুনির্দিষ্ট কারনের বিবরনে জানা যায়, জৈনিক আসামী গত ১৯ শে এপ্রিল - ২০২৫ ইং গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরনের ফলে ফেনী জেলা কারাগারে আসেন। যে মামলায় তিনি গ্রেপ্তার হন সেই মামলায় গত ২৪ শে জুন তিনি জামিন লাভ করলে ২৪ জুন সেই জামিন মোতাবেক তিনি জেল খানা হতে বের হবার পথে প্রধান ফটকে তিনি নতুন একটি মামলা দেখিয়ে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় জেল হাজতে প্ররণ করা হয়। গ্রেপ্তারেরবনতুন মামলায় তিনি ২রা জুলাই জামিন প্রাপ্ত হয়ে ৩রা জুলাই জেলখানা হতে বের হওয়ার প্রধান ফটকে আবার নতুন মামলা দেখিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে প্ররণ করা হলে । নতু মামলায় গত ২৭ শে জুলাই - ২০২৫ ইং আবার জামিন প্রাপ্ত হয়ে জেলখানা হতে মুক্তি লাভের পর জেলা কারাগার হতে ১কিঃ মিঃ দুরত্ব পযন্ত এলে ফনী সদর হাসপাতাল মোড়ে পুনরায় তাকে আবারো নতুন মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয় ।
তৎপর আসামিপক্ষের আইনজীবী ২৮ শে জুলাই আদালতে অভিযোগ করলে বিষটি আদলতে দৃষ্টিগোচরে আসে আইনজীবী আদালতে অভিযোগে জানান , আসামীর জামিন আদালতে পৌছানো মাএ ফেনীর জেল সুপার আসামীর বিরুদ্ধে অন্য কোন মামলা বা যৌক্তিক কোন সমস্যা না থাকলে তাকে মুক্তি প্রদান না করে থানা পুলিশ, ডিবি পুলিশ , ডিএসবি, কে সংবাদ প্রদান করে পুনরায় নতুন মামলা সৃষ্টির মাধ্যমে গ্রেফতার বানিজ্যের উপ্যাখানের মাধ্যমে বিশালতা সৃষ্টি করে যাচ্ছেন বলে অভিযোগ করলে । আদালত স্বপ্রনোদিত হয়ে ফেনীর জেলা কারগারের জেল সুপারকে আদালত স্বশরীরে হাজিরের জন্য তলব করা হয়। এ বিষয়ে ফেনী কারাগারের জেলার জাহিদুর ইসলামের মুঠোফোনে কথা হলে তিনি জানান এ বিষয়ে আমাদের কে আাদালত তলব করেছে আমরা আদালত কে জবাবদিহিতা করবো।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দেন জাহিদুল ইসলাম ফেনী জেলা কারাগার।
বিস্তারিত পরবর্তী সংখ্যায়।