আসাদুজ্জামান নূরের ১৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

Date: 2025-07-29
news-banner

৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম এ তথ্য জানান।


মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন।

এ ছাড়া নিজ নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন।
 

এসব অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। এর পর থেকে কারাগারে আছেন তিনি।

Leave Your Comments