এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।'
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ ইতোমধ্যে গণমাধ্যমে চাউড়। বিষয়টি চোখ এড়ায়নি বিসিবি কর্তাদের। এ বিষয়ে বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময় সংবাদকে বলেন, 'তাসকিন দাবি করেছে অভিযোগ পুরোপুরি মিথ্যা। তাকে এখানে জড়ানো হয়েছে। আর ঘটনা স্টেডিয়ামের বাইরে ঘটেছে। ওর ব্যক্তিগত জীবনের ঘটনা। খেলার মধ্যে কোনো ঘটনা হলে আমাদের তাতক্ষণিকভাবে কিছু করার থাকতো।'