যুক্তরাষ্ট্রে শাকিব, ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছেন বুবলী
অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সেখানেই এবার ব্যক্তিগত কিছু কাজ সারতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে খুব শিগগিরই ঢাকা ছাড়ছেন অভিনেত্রী।
দেশের একটি সংবাদমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন,
শেহজাদের মা তাদের যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে। শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে, তার মায়েরও আছে। আমি যেহেতু এই সময়টায় এখানে আছি, তাই ছেলের সঙ্গে বিদেশে ঘোরাঘুরি করার পরিকল্পনা আছে।
কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেয়ার, যেমনটা এর আগে এখানে আব্রামকে দিয়েছিলাম। সবার কাছে আমি তাদের প্রিয় তারকা, কিন্তু আব্রাম ও শেহজাদের কাছে তো তাদের বাবা। তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই, ওদের দেয়ার চেষ্টা করি।
আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি, করেও যাব। আব্রাম ও শেহজাদ আমার ভালোবাসা, শক্তি ও প্রেরণা। যেহেতু এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে, আমিও আমার কাজে এখানে আছি, তাই বাবা-ছেলের একান্তে সুন্দর সময় কাটবে আশা করছি।’