লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের পর সাজঘরের পথ ধরলেন অধিনায়ক লিটন কুমার দাস।
মিরপুরে বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে লাল সবুজরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৪ রান।