বেনাপোল ইমিগ্রেশনে ধরা পড়লেন শ্রমিকলীগ নেতা

Date: 2025-07-24
news-banner

ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।


তিনি বাগেরহাটের নাগেরবাজার এলাকার মুসলিম খানের ছেলে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা রয়েছে।

 
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেফতার করা হয়।
 
 
ইমিগ্রেশন তথ্য বলছে, এর আগে ভারতে ঢোকার সময় ইমিগ্রেশন ভবন থেকে ১৭ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যারা ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হয়েছিল।
 
 
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান, মানির হোসেন খান ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহ জনক মনে হয়। এসময় তিনি কোনো রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা,নিরীক্ষা করে দেখা যায় তিনি কালো তালিকার আসামি। পরে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

Leave Your Comments