প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
সময়: ০৩:১৮ পিএম
উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল এর গভীর শোক প্রকাশ।
শাহ্ আলমঃ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত ২০ আগষ্ট ২০২৫ এ দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়, শরিয়তপুর ( জাজিরা ও পালং)'র বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, শরীয়তপুরের গণমানুষের নেতা লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল ,গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা ও সুচিকিৎসা প্রদানে রাষ্ট্রের যথাযথ দায়ীত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান ।
উল্লেখ্য সোমবার দুপুর সোয়া ১ টার দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।