বার্তাবিচিত্রা নিউজ ডেস্কঃ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত ২০ আগষ্ট ২০২৫ এ দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিশিষ্ট গণমাধ্যম কর্মি " দৈনিক আমার সময়" এর স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক বার্তাবিচিত্রার অপরাধ অনুসন্ধানি দলের প্রধানঃ শাহ্ আলম,গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য সোমবার দুপুর সোয়া ১ টার দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।