৪৮ ঘণ্টার মধ্যে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করতে হবে: বিন ইয়ামিন

Date: 2025-07-22
news-banner

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।


উত্তরায় বিমান দুর্ঘটনাসহ চলমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তিনি।
 

এসময় চলমান পরিস্থিতি সামলাতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ দাবি করে দ্রুতই জাতীয় সরকার গঠনের দাবি জানান বিন ইয়ামিন।

তিনি বলেন, প্রশিক্ষণ বিমান চলাচলের রুটের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মানতে হবে। এসময় আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য মাইলোস্টোনের কিছু ঘটনা লুকানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
 

বিন ইয়ামিন আরও বলেন, শিক্ষা উপদেষ্টার অবহেলার কারণে শিক্ষার্থীরা হয়রানীর শিকার হয়েছে। 

Leave Your Comments