বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষ্যে আজ (২২ জুলাই) মেট্রোরেলের সময়সূচি বর্ধিত করেছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট। নির্ধারিত সময়ের পরেও চলবে অতিরিক্ত তিনটি ট্রেন।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের এক বিবৃতিতে জানানো হয়েছে, আজকের ম্যাচ উপলক্ষ্যে উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টার পরও তিনটি অতিরিক্ত ট্রেন চলবে। যথাক্রমে রাত ৯:১৫, ১০:০০ এবং ১০:১৫ মিনিটে এসব ট্রেন মতিঝিল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।
বিবৃতিতে আরও জানানো হয়, মতিঝিল থেকেও তিনটি ট্রেন ছেড়ে যাবে উত্তরা উত্তরের দিকে। নির্ধারিত সময় হলো, রাত ৯:৫৫, ১০:৪০ এবং ১০:৫৫ মিনিট। যাত্রীদের সুবিধার জন্য সব স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত।
তবে এই সেবা শুধুমাত্র আজকের দিনের জন্যই কার্যকর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ দিনগুলোতে আগের মতোই সর্বশেষ ট্রেন রাত ৯ টায় ছেড়ে যাবে উত্তরা উত্তর থেকে আর রাত ৯টা ৪০ মিনিটে যাবে মতিঝিল থেকে। তবে র্যাপিড পাস আর এমআরটি পাস থাকলে ১০ টা পর্যন্ত এই ট্রেনের সুবিধা পাওয়া যায়।