নাটোরে চাচিকে কুপিয়ে হত্যা, জখম চাচাতো ভাই

Date: 2025-07-20
news-banner

নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচি খালেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে সেলিমকেও জখম করা হয়।


রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত খালেদা নশরতপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। অভিযুক্ত মেহেদী হাসান একই এলাকার খালেকের ছেলে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নশরতপুর গ্রামে দুই ভাই আব্দুল খালেক এবং আব্দুল বারেকের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে শনিবার তাদের ঝগড়া হয়।

এ নিয়ে আজ দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচি খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় দুজনকেই সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত সেলিম হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave Your Comments