রাজনৈতিক দলের মাঠ আর ভেতরের চিত্র এক নয়: জাহিদ

রাজনৈতিক দলগুলোর মাঠে চিত্র আর ভেতরের চিত্র এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।


রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

 
জাহিদ হোসেন বলেন, ‘মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে।’
 
নির্বাচন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে নিজের মতো করে কর্মসূচি দিয়ে। তবে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্য কতটুকু তা এখনই বলা সম্ভব নয়।’
 
 
পেশাজীবীসহ দেশের জনগণ আগামী বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
২১ জুলাই পেশাজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা অংশ নিবেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য।