সাংবাদিকদের সম্মানীর টাকা আত্মসাতের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা, উল্টো জিডি!

সিরাজদিখান প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ মহিউদ্দিন সরদারের আশির্বাদপুষ্ট সিরাজদিখান উপজেলার চিহ্নিত চাঁদাবাজ সাংবাদিক নামধারী দালাল নাছির উদ্দীন ও লিংকনের  বিরদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের জের ও সিরাজদিখান উপজেলায় কর্মরত  সাংবাদিকদের সম্মানীর টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করাকে কেন্দ্র স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদারের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা মোড় সংলগ্ন হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারের সামনে লোকজন নিয়ে সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদারের উপর অতর্কিত  হামলা চালায় আওয়ামী দোষর নাছির, লিংকন ও তার মামাত ভাই মুরসালীন (অরুপ) সহ আরো বেশ কয়েকজন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন  সাংবাদিক রোমান হাওলাদারকে তাদের হাত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।

এ ঘটনায় সিরাজদিখান উপজেলায় কর্মরত প্রীন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।

হামলার শিকার ভুক্তভোগী সাংবাদিক রোমান হাওলাদার অভিযোগ করে বলেন, নাছির ও লিংকন সাবেক এমপির ঘনিষ্ঠ ছিলো৷। তারা সাবেক এমপির ছত্রছায়ায় সিরাজদিখানে নানা অন্যায় অপকর্ম করে এবং বেশ কয়েকবার সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানীর টাকা আত্নসাৎ করে। আজকেও বিএনপির একটি  অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য দেওয়া সম্মানীর টাকা আত্মসাতের চেষ্টা করলে আমি এর প্রতিবাদ করি। এর আগেও আমি তাদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেছি। আর এর জেরেই আজকে লিংকন ও নাছির  লোকজন নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়৷ ওরা মূলত সাংবাদিক নামধারী আওয়ামী লীগের দোষর। এছাড়া সাংবাদিকের ব্যনারে অন্যের সম্পত্তি জবর দখল, চাঁদাবাজী ফাপরবাজীই ওদের মূল পেশা। আমি এঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করবো এবং সেই সাথে সিরাজদিখান উপজেলার সিনিয়র সাংবাদিকদের কাছে ওদের যথাযথ বিচার চাই। ওরা আজীবন আওয়ামী লীগের সাবেক এমপির দালালী করে এতোদিন চলেছে।  ৫ আগষ্টের পর মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রীন্স নাদিমের ছত্রছায় সিরাজদিখান উপজেলায় নানা অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে। আওয়ামী লীগের দোষর হয়ে এবং নানা অন্যায় অপকর্ম করেও তারা সিরাজদিখানে কি করে টিকে থাকে এমনটাই প্রশ্ন ম বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের।

এদিকে সাংবাদিক রোমানের উপর লোকজন নিয়ে হামলা চালিয়ে উল্টো তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় সাধারণ ডাইরী করেন অভিযুক্তরা। 

সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের বলেন, আমি হাসপাতালের উপর ছিলাম ফোন পেয়ে নিচে এসে দেখি তারা রোমান ভাইকে মারধর করছে। উপস্থিত লোকজনসহ আমরা মিরে তাদের হাত থেকে তাকে উদ্ধার করি। এখানে তাদেরকে হুমকি দেওয়ার কোন প্রশ্নই আসে না। রোমান তাদেরকে কোন হুমকি দিয়েছে একথা সম্পূর্ণ মিথ্যা। বরং তারা তিন জনই তাকে মেরেছে।

এ বিষয়ে অভিযুক্ত নাছির ও লিংকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।

সিরাজদিখান  থানার ওসি তদন্ত মোঃ হাবিবুর রহমান  বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে হুমকি প্রদানের একটি জিডি প্রক্রীয়াধীন।