৯৬ দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করলো ইসি

Date: 2025-07-17
news-banner

আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে।

 
এসব সংস্থার মধ্যে জানিপপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাও রয়েছে।
 
এছাড়া দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়।
 
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি, দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেয়া হবে।
 

Leave Your Comments