১৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন অটোরিকশা চালক অনিক

Date: 2025-07-17
news-banner

কুমিল্লার তরুণ অটোরিকশা চালক অনিক সততার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে নগরজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।


বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকা ভর্তি ব্যাগ অটোরিকশায় ফেলে যান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ব্যাগ খুঁজতে বের হলেও অটোরিকশাটি খুঁজে পাননি তিনি।

 
অবশেষে প্রায় ৪০ মিনিট পর অনিক নিজেই ওই যাত্রীর বাড়িতে গিয়ে টাকা ভর্তি ব্যাগটি হস্তান্তর করেন।
 
 
অনিক জানান, ‘ব্যাগ খুলে টাকা দেখে বাবাকে ফোন দেই। বাবা বললেন, “যার জিনিস, তাকে ফিরিয়ে দে। হারাম টাকা নিয়ে বাঁচা যাবে না।” এরপর আশপাশে ঘুরে ব্যাগের মালিককে খুঁজে বের করি।’
 
জানা গেছে, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশা চালক। পরিবারে সততার চর্চা দীর্ঘদিনের।
 
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনিকের সততা ও মানবিকতার প্রশংসায় মেতে ওঠে কুমিল্লাবাসী। অনেকেই বলছেন, অনিক সমাজের জন্য এক আশার আলো।

Leave Your Comments