মুজিবনগরে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চালানো হয় শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে। যৌথবাহিনী অভিযান চালিয়ে তার ঘরের সামনে গোলার ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।


বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত আলম গাইন অভিযানের সময় পালিয়ে যায়।
 

তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।