ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮.২২ শতাংশ

Date: 2025-07-10
news-banner

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.২২ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার অনেক কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ছিল ৮৫ শতাংশ। এবারও তবে ছেলেদের চেয়ে ফলাফল ভালো করেছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা।


বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ্।
 

বোর্ডের তথ্য বলছে, বোর্ডের অধীনে ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট কেন্দ্র ১৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে ফরম পূরণ করেছিল ১ লাখ ২ হাজার ১৬১ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।
 
পাসের হারে ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা:
 
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিতেই এগিয়ে মেয়েরা। বোর্ডে ২৯ হাজার ৬১২ জন ছাত্র পাস করেছে। যার পাশের হার ৫৫.০৭ শতাংশ। অন্যদিকে ৩১ হাজার ৮৪৪ জন ছাত্রী পাশ করেছে। যার পাশের হার ৬১.৪৯ শতাংশ। অপরদিকে ৩ হাজার ১২৬ জন ছাত্র এবং ৩ হাজার ৫৫২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।


সেরা জামালপুর জেলা:
 
বোর্ডের অধীনে জামালপুরে পাসের সর্ব্বোচ্চ পাসে হার ৬০.১৯ শতাংশ। এছাড়া নেত্রকোনা ৫৯.৫৮, ময়মনসিংহ ৫৭.৯০ ও শেরপুর জেলায় পাসের হার ৫৩.৭৪ শতাংশ।
 
এছাড়া ময়মনসিংহে পাসে হার ৮৪.৩৭ শতাংশ, শেরপুরে ৮৩.২২ শতাংশ ও নেত্রকোনায় ৮২.৩৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২.৭৩ শতাংশ, মানবিক শাখায় ৮০.২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫.১৬ শতাংশ। শতভাগ কৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠান ১১টি এবং শতভাত অকৃতকার্য প্রতিষ্ঠানও ১১ টি।

Leave Your Comments