মজিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের কাছে গিয়ে হাতি মার্কায় ভোট চেয়েছেন সাজ্জাদ হোসেন সিকদার



মেহেদী হাসান
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হাতি মার্কায় ভোট  চেয়েছেন
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস)ওয়ার্ডের সাধারণ সদস্য পদ-প্রার্থী সাজ্জাদ হোসেন সিকদার।
শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত মজিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেছেন- জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস) ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো.সাজ্জাদ হোসেন সিকদার।তাঁর নির্বাচনী প্রচার প্রচারণায় উপস্থিত উপজেলা আ.লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ,মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান  মো.জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার, ঢাকা তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো.নাজমুল হাসান,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য মো. নজরুল ইসলাম কাজল,উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো.শাহ আলম সরকার,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান কিরণ,মোকবুল মাহমুদ প্রধান,যুবলীগ নেতা মো.কাউছার আহমেদ ভূঁইয়া, আবদুল মান্নান মুন্সি,উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।