উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্যের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

Date: 2025-07-08
news-banner

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর এক ইউপি সদস্যের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।
 

নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য।
 
 
নিহতের পরিবারের সদস্যদের বরাতে দুর্জয় সরকার জানিয়েছেন, সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তা ভর্তি কিছু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তা খুলে গলাকাটা মরদেহ পায়। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করে।
 
কারা, কীভাবে এ ঘটনাটি সংঘটিত করে এব্যাপারে তদন্ত চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Leave Your Comments