বিশেষ অভিযানে আরও ১৫০১ জন গ্রেফতার

Date: 2025-07-07
news-banner

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫০১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪৮৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫০১ জনকে।
 
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি দেশীয় একনলা বন্দুক, ৩টি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩১০০ রাউন্ড রাইফেলের পুরাতন গুলি, ১টি ম্যাগজিন, ১টি বার্মিজ চাকু ও ১টি চাকু।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

Leave Your Comments