বোদায় ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশের প্রচারণা: লিফলেট বিতরণে এমপি প্রার্থী কামরুল হাসান।

Date: 2025-07-06
news-banner

মোঃ আশরাফুল ইসলাম 
পঞ্চগড় জেলা প্রতিনিধ 

আসন্ন ২৮ তারিখের জাতীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কামরুল হাসান প্রধান।


প্রচারণা কার্যক্রম চলাকালে জনাব কামরুল হাসান প্রধান নিজে জনসাধারণের মাঝে মহাসমাবেশের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং সকলকে মহাসমাবেশে যোগদানের জন্য আন্তরিক আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এই লিফলেট বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এটিকে সাফল্যমণ্ডিত করেন।
উপস্থিত নেতাকর্মীরা জানান, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ এবং দলের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। লিফলেট বিতরণের মাধ্যমে সেই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বোদা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চালানো হয়।

Leave Your Comments