সাইফুল ইসলাম মানিক নীলফামারী।
নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরুঙ্গি মোড়ে এ পদসভা অনুষ্ঠিত হয়।এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির)নীলফামারী আহবায়ক আব্দুল মজিদ এর সভাপতিত্বে উক্ত পথসভায়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি),আহবায়ক নাহিদ ইসলাম বলেন,
মৌলিক সংস্কার হতে হবে রাষ্ট্রের আর সেই সংস্কার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি),দেশ গড়তে জুলাই পদযাত্রা তৃতীয় দিনে
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী চৌরঙ্গীমোড়ে তিনি বলেন
আওয়ামী লীগের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে কারন সেই সংবিধানে আপনার-আমার আধিকার রক্ষা করতে পারে নাই,যে সংবিধানে আমাদেরকে গুম করা হয়েছিল সেই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান দিতে হবে।
এসময় তিনি আরো বলেন শেখ হাসিনাকেই দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি হতে হবে।এছাড়া তিনি বলেন দেশ গড়তে ২৪ এর জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিল আবু সাইদ, রুবেল সেজন্য উত্তর বঙ্গের জন্য আমাদের উন্নয়নমুলক কাজ করতে হবে।এছাড়া সকলের সহযোগিতা পেলে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)এগিয়ে যাবে।পথসভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি),মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)সারজিস আলম,মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)হাসনাত আব্দুল্লাহ,মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)আবু সাঈয়েদ লিওন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাজমিন জারা, জেলা আহবায়ক আব্দুল মজিদ সহ অনেকে।সকালের দিকে দেশ গড়তে জুলাই পদযাত্রা তৃতীয় দিনে( ৩রা জুলাই) সৈয়দপুর হাতিখানা কবরস্থানে শহীদ মো: শাজ্জাত হোসেনের কবর জিয়ারত করেন।আহত-নিহত ও পরিবার এবং জেলার বিভিন্ন স্হানে জনসাধারণের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা।