সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Date: 2025-07-03
news-banner

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শিশু দুইজন হলো শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) এবং বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫)। আকিব মিয়া মামার বাড়ি মির্জাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।

 
 
স্থানীয় ওয়ার্ড মেম্বার আলমাছ মিয়া ও গ্রামবাসীর বরাতে জানা গেছে, সকালবেলায় খেলার এক ফাঁকে দুই শিশু পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বিশ্বাস শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির আঙিনায় খেলাধুলার সময় শিশু দুটি পরিবারের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায়।’

Leave Your Comments