সেমিকন্ডাক্টর খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ: আশিক চৌধুরী

Date: 2025-07-03
news-banner

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ ভালো করতে পারছে না। তাই এ খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

তিনি বলেন, ‘এই খাতের বিকাশে যেই ধরনের সহায়তা দরকার সরকার সেটা করবে৷ যেটার ঘাটতি রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য স্বল্প ও মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হবে।’
 
ব্যবসায়ী, সরকার, অ্যাকাডেমিয়া নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘যারা এইখাতে কাজ করছে তাদের স্কিল বাড়াতে কাজ করবে সরকার। যেখানে ফান্ডিং ঘাটতি থাকবে, সেখানে সহায়তা করবে। অন্যদিকে গ্লোবাল কানেকটিভিটি বাড়ানো হবে। প্রয়োজনে দেশের বাইরে কাজ করা লোকদের হায়ার করা হবে।’
 
 
আগামী পাঁচ বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে বলে মনে করেন বিডা চেয়ার‌ম্যান। যার জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

Leave Your Comments