ভারতের জনপ্রিয় শো বিগ বস দেখার জন্য অপেক্ষা করেন ভক্তরা। বলিউড ভাইজান সালমান খানের জন্য এই শো আরও জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এবারের ১৯তম সিজনে রয়েছে বাড়তি চমক।
এবার বিশেষ চমক হিসেবে বিগ বসে রাখা হচ্ছে এআই পুতুল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম রোবট পুতুল হাবুবু বিগ বসে অংশ নেবে। ইতিমধ্যে পুতুলটি সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে। এবার এর রোবটিক অবতারকে দেখা যাবে শোয়ে।
জানা যাচ্ছে, সালমানের অনুষ্ঠান ‘বিগ বস ১৯’-এ জায়গা করে নেবে এই প্রযুক্তি।
হ্যাঁ, এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি একটি বিশেষ পুতুল। নাম তার ‘হাবুবু’! এই পুতলই নাকি এবারের ‘বিগ বস’-এর প্রথম প্রতিযোগী! ‘হাবুবু’ আরবে খুবই জনপ্রিয়। এই প্রথম ‘বিগ বস’-এর ইতিহাসে প্রতিযোগী হিসেবে জায়গা করে নেবে কোনো রোবট।
এর সাজপোশাক ও ডিজাইনের জন্য আরবে নাকি সে খুবই জনপ্রিয়। মানুষের সঙ্গে নাকি এর বহু মিল। মানুষের আবেগ নকল করার ক্ষমতাও এটির রয়েছে। সাতটি ভাষায় কথা বলতে পারে ‘হাবুবু’। তার মধ্যে রয়েছে হিন্দিও।