বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে উত্তাল রুয়েট

Date: 2025-07-03
news-banner

তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তারা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটার নামে বৈষম্য চলবে না, চলবে না’ স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে সেখানেই সমাবেশ করেন।


বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রুয়েট লাইব্রেরির সামনে হাজারো শিক্ষার্থী জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি মোড়ে এসে অবস্থান নেন তারা। 


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমান পদে সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। অংশগ্রহণকারীদের বিএসসি ডিগ্রি থাকতে হবে। টেকনিক্যাল ১০ম গ্রেডে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমান পদের প্রায় ১০০% কোটা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য। এই পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়েই চাকরির পরীক্ষায় সুযোগ পান।’


তিনি আরও বলেন, ‘বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না, আইন করে গেজেট প্রকাশ করতে হবে।’

 এই আন্দোলনে সমর্থন জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে অনেকেই উপস্থিত ছিলেন।

Leave Your Comments