বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না

Date: 2025-07-02
news-banner

বোমাবর্ষণ করে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা অসম্ভব – আবারও সেটি মনে করিয়ে দিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান।


বুধবার (২ জুলাই) মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, মোহাম্মদ ইসলামি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলি ও মার্কিন সামরিক হামলাকে জাতিসংঘের সনদের প্রতি আঘাত বলে এর নিন্দা জানান।

তিনি বলেন, 

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা ইঙ্গিত দেয় যে বিশ্বে জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না। ইরানি জাতি এটি খুব ভালোভাবে উপলব্ধি করেছে।

 

এইওআই-প্রধান জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যাবে, কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। 
 
 
ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave Your Comments