সীমান্তে বাংলাদেশি কৃষককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

Date: 2025-07-02
news-banner

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু (৩০) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন।


বুধবার (২ জুলাই) বেলা ১২ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটির কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাবু একই উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
 
এলাকাবাসী জানান, বুধবার বেলা সোয়া ১ টার দিকে মাঠে ঘাস কাটার জন্য সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটি পার হয়ে ভারত অভ্যন্তরে ঢুকে পড়ে বাবু। 
 
সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় তাদের ছোঁড়া গুলিতে বাবু ঘটনাস্থলে নিহত হয়।
 
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গুলিবর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ৩২ বিএসএফ কমান্ডার জানিয়েছেন বেশ কয়েকজন স্বর্ণ চোরাকারবারি ভারতের  ২০০ গজ অভ্যন্তরে  ঢুকে পড়লে বিএসএফ তাদের উপর গুলিবর্ষণ করে। এ ঘটনায়  গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
চুয়াডাঙ্গা দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ং ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, দুপুরে ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় যায়। সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়। আমরা ইব্রাহিম বাবুর লাশ দ্রুত ফেরত চাই।

Leave Your Comments