স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Date: 2025-07-01
news-banner

সপ্তম শ্রেণিতে পড়া এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে রাজশাহীর বোয়ালিয়া এলাকা থেকে শাহাদাৎ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। একইসঙ্গে ভুক্তভোগী ওই স্কুল ছাতকে উদ্ধার করা হয়েছে।


সোমবার (৩১  জুন) রাতে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি টিম। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব ৫ এর উপ-অধিনায়ক আসিফ আল রাজেক জানান, গ্রেফতার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন তিনি। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় শাহাদাত হোসেন ওরফে বুলবুল। পরবর্তীতে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ নিয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর বাবা।



মামলার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছিল র‌্যাব। সোমবার রাতে নগরের আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments