কুমিল্লায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Date: 2025-07-01
news-banner

কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ ও এসিডির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 


এ সময় ধর্ষণ হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন: বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, সাংবাদিক মোস্তাফিজুর রহমান আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট দিলসেতারা চুনিসহ অনেকে।



মানববন্ধন থেকে বক্তারা বলেন, ‘দেশের আইন বিক্রি হচ্ছে, বিচার বিভাগ বিক্রি হচ্ছে ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রচলিত আইনেই দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না।’

এমন অনৈতিক ঘটনা প্রতিহতে সামাজিকভাবেও মানুষের সচেতনতা আরও বাড়ানো দরকার বলে মনে করেন প্রতিবাদকারীরা।

Leave Your Comments